আরো বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

করোনাভাইরাসের কারণে কয়েক দফায় বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। যার ধারাবাহিকতায় আরো এক ধাপ ছুটি বাড়িয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সোমবার (১৫ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছিল। সোমবার ওই ঘোষণার শেষ দিনে নতুন করে ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হলো। দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৬ মার্চ প্রথম সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে এখনও বন্ধ রয়েছে। এ পর্যন্ত নয় দফা বাড়িয়ে সর্বশেষ ৬ আগস্ট করা হল।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর