সিরাজদিখানে পুলিশসহ নতুন ৯ করোনা রোগী শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশসহ ৯ জনের দেহে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেঅ। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। গত ১৩ জুনে পাঠানো নমুনায় ৯ জন পুরুষ আক্রান্ত হয়।

আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখরনগর তদন্ত কেন্দ্রের ৩ জন কনস্টেবল ৫১,২৩,২২ ও বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন গোবরদীতে ২৮, বয়রাগাদীতে ৫৮,২৬, কোলা ইউনিয়নের ছাতিয়ানতলীতে ২৫, নিমতলাতে ৪০, পাউলদিয়াতে ৩৬ বছরের পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা ২৩৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৭৬ জন, আর মৃত্যু হয়েছে ৫ জনের ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর