পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে তুষার চন্দ্র রায় (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তুষার ওই এলাকার সুবল চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে খেলার সময় সবার অগোচরে তুষার বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আতাহার সিদ্দিকী শিশুটিকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ পানিতে ডুবে তুষার নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর