ঝিনাইদহে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টহল

ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধে পথচারিসহ সকল মানুষকে মাস্ক পরা ও সরকারি বিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর, আরাপপুরসহ বিভিন্ন স্থানে তারা এ কার্যক্রম পরিচালনা করে।

এসময় রিক্সা চালক, মোটর সাইকেল আরোহী, পথচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে অনুরোধ করেন। এর আগে সেনাদল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ও স্বাস্থ্য বিধি মিনে চলার আহবান জানান।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর