মৃত আ.লীগ নেতাদের নিয়ে পোস্ট করে ফেঁসে গেলেন প্রভাষক

ফেসবুক আপত্তিকর পোস্ট দিয়ে ফেঁসে গেলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনির। তার বিরুদ্ধে রবিবার রাতে কলারোয়া থানায় একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন।

কলারোয়া উপজেলার ছাত্র লীগের সাবেক সভাপতি সাগর হোসেন জানান, মন্ময় মনির তার ফেসবুকে একটি আপত্তিকর ষ্ট্যাটাস পোস্ট করেছেন। এই ষ্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে। তিনি যে উক্তি ব্যবহার করেছেন এটি মানহানিকর। তিনি জেনে শুনে দলের ও নেতাদের সুনাম নষ্ট করছেন। তাই এ ঘটনায় বাধ্য হয় তিনি মন্ময় মনিরের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গিয়াস জানান, এ ঘটনায় ইতিমধ্যে একটি অভিযোগ পেয়েছি। উদ্ধর্তন কর্মকর্তার সঙ্গে কথা বলে অভিযোগ পত্রটি পরবর্তীতে এজাহার হিসেবে গণ্য করা হবে বলে আরো জানান এই পুলিশ কর্মকর্তা।

দৃষ্টি আকর্ষন- তিনি তার ফেসবুকে যে ষ্ট্যাটাস দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো, “বড় বড় চোরদের মৃত্যুতে রাষ্ট্র নায়করা ব্যথিত হবেন, শোক প্রকাশ করবেন, এটাও বেদনার, এটাও শোকের”।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর