শরণখোলায় বজ্রপাতে কৃষকের দুই গাভীর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে এক কৃষকের দুইটি গাভীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার খাদা গ্রামে এ ঘটনা ঘটে।

রায়েন্দা ইউপি সদস্য জালাল আহম্মেদ রুমি জানান, এদিন দুপুর ১২ টার দিকে উপজেলার খাদা চাররাস্তা গ্রামের লাল মিয়া ফরাজির ছেলে হারুন ফরাজির দুইটি গাভী বৃষ্টিতে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময় প্রচন্ড ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে গর্ভবতী ওই গাভী দুইটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাভী দুইটির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে তিনি জানান। এ ঘটনায় কৃষক হারুন ফরাজি দিশেহারা হয়ে পড়েন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর