করোনা মহামারীর মধ্যেই আজ রাজধানীর দুই এলাকা থেকে অজ্ঞাত মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
কোমর থেকে নিচের অংশ উদ্ধার করা হয়েছে দক্ষিণখান থেকে। আর কোমর থেকে গলা পর্যন্ত পাওয়া গেছে এয়ারপোর্ট এলাকায়। মাথার অংশ এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণখান থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, সোমবার সকালে দক্ষিণখান এলাকার মুক্তিযোদ্ধা সড়কের ১০৯ নম্বর বাসার সামনে ও হাজী আব্দুস সালাম সড়কের সংযোগস্থলে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে এক ব্যক্তির লাশের কোমর থেকে নিচের অংশ উদ্ধার করে। এর মধ্যেই খবর আশে এয়ারপোর্ট এলাকার একটি মাঠে একটি লাশের অংশ পাওয়া গেছে।
বার্তা বাজার/টি.সি