কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এ উপজেলায় মোট ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
আক্রান্তদের মধ্যে ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের সকলেই হোম আইসোলেশনে আছেন।
কে.এ.স/বার্তাবাজার