সিলেটে পৌঁছেছে সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ।
সোমবার(১৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ ছড়ারপাড়স্থ তার নিজ বাসভবনের সামনে পৌঁছায়।
তার প্রথম জানাজা বেলা ২টায় ছড়ারপার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি এই মসজিদের মোতোয়ালি ছিলেন। এরপর দ্বিতীয় জানাজার নামাজ স্বাস্থ্যবিধি মেনে নগরীর মানিকপীর টিলায় পড়া হবে।
পরবর্তীতে কামরানের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে মানিকপীর টিলায় বাবা-মায়ের কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি