ফরিদপুরে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

সামাজিক দূরত্ব বজায় রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাতে বাকিয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার সকাল ১০টায় নিহত বাকিয়ার শেখের বাড়ীর সামনে এ মানববন্ধনে রূপাপাত ও বালুগ্রামের কয়েকশো নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বাকিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানান।

গত ১৯ মে দুপুরে বাকিয়ার শেখ রুপাপাত বাজার থেকে বাড়ি ফেরার পথে মোস্তাফ ফকিরের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মিজানুর রহমান মোল্যা ও ইলিয়াস মোল্যার নেতৃত্বে ১৯ জনের একটি সন্ত্রাসীদল তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর