কলাপাড়ায় আরও দুইজনের করোনা শনাক্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১৪ ই জুন আরও দুইজন নতুন করে কভিট-১৯ করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১২ জন। মৃত্যু ২ জন।

জানা যায়,১৪ই জুন আক্রান্তের তালিকায় রয়েছে কলাপাড়া থানার দায়িত্বরত অফিসার হায়দার আলী( ৫৫), অপরজন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মামুনুর রশিদ (৫৩)। মামুনুর রশীদ কে নিয়ে নীলগঞ্জ এর মানুষের মধ্যে প্রথমে ধোঁয়াশা সৃষ্টি হয়। কে এই মামুনুর রশীদ।

সুত্র মতে, মামুনুর রশীদ মৃধা ডাক নাম মোঃ মোশাররফ। পিতা মোহাম্মদ করিম মৃধা। গ্রাম ইসলামপুর। তিনি ঢাকায় একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। ৭-৮দিন হল তিনি বাড়িতে এসেছেন। ঢাকায় থাকা অবস্থায় তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। ১০ ই জুন নমুনা পরীক্ষার জন্য পাঠালে ১৪ ই জুন রাত্রে উল্লেখিত দু’জনের করোনা পজিটিভ আসে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর