ফেনীতে নতুন ১৯ করোনা রোগী শনাক্ত

ফেনী জেলায় করোনা ভাইরাসে নতুন আরো ১৯ জন আক্রান্ত হয়েছেন। ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৩ জন ,সোনাগাজীতে ৩ জন ও ফুলগাজীতে ৯ জন ও পশুরামে ৪জন রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১৪ জন।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা.শরফুদ্দিন মাহমুদ জানান, এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯ জন। জেলায় এখন পর্যন্ত ৫১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফেনীর ৮ এলাকা ইতিমধ্যেই করোনা আক্রান্তের বিশেষ হট স্পট হিসেবে লকডাউন কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেনী জেলা এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে।

এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এদিকে ফেনী জেলার অন্যান্য উপজেলায় করোনাভাইরাস এ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা গত দুই মাসে উল্লেখ করার মতো হলেও ফুলগাজী উপজেলায় গত দুই মাসে শনাক্ত হয় মাত্র ৯ জন কিন্তু গত দুই দিনেই শনাক্তের এই সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর