হজরত শাহজালালের (রহ.) মাজারে করোনায় মৃত্যুবরণ করা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে দাফন করতে চাইছেন তার পরিবারের সদস্যরা।
কামরানের ছেলে ডা. আরমান আহমেদ শিপলু জানিয়েছেন, তার বাবার মরদেহ সিলেটে নিয়ে আসা হচ্ছে।
তিনি বলেন, ‘বাবা যেহেতু হজরত শাহজালালের (রহ.) মাজারের খাদেম ছিলেন, তাই রেওয়াজ অনুযায়ী সেখানেই উনার দাফন হবে।
তবে স্বাস্থ্যবিধি পালনের ওপর সবকিছু নির্ভর করছে।’ এদিকে বদর উদ্দিন আহমদ কামরানের জানাজা ও দাফনের সময় নির্ধারণে সোমবার সকালেই পরিবার ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে জানাজা ও দাফনের সময় নিয়ে সিদ্ধান্ত হবে। সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মৃত্যুর আগে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বার্তাবাজার/কে.জে.পি