যে দেশগুলো কথায় কথায় বোমা মারত তারাও এখন অসহায়: প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে নিজের লক্ষ্য বাস্তবায়নে কোনো ভয় নয় বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যেখানেই থাকি, যেকোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যু একদিন অবশ্যই হবে। তাই বলে মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না। ভয় পাই না।

সোমবার(১৫ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সেস (এসএসএফ) এর ৩৪তম পতিষ্ঠাবার্ষিকীতে গণবভনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। জীবনকে চালিয়ে নিতে হবে। জীবন ও মৃত্যু খুব কাছাকাছি। আমরা গতকালই আমাদের দুইজন নেতাকে হারিয়েছি। একের পর এ ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে। এটা অত্যন্ত কষ্টের।

তিনি বলেন, করোনাভাইরাস বা কোভিড-১৯ দেশের সকল অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। ২০২০ সাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু করোনাভাইরাসের কারণে আমরা আমাদের উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারছি না।

প্রধানমন্ত্রী বলেন, শুধু আমরা না, বিশ্বের শক্তিশালী দেশগুলোও অসহায়। যারা কথায় কথায় বোমা মারতো তারাও এখন অসহায়। তারা এখন করোনাভাইরাসের সঙ্গেই পারছে না।

প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য এই ভাইরাস সমস্ত বিশ্বকে দুর্বল করে ফেলেছে। সামান্য এই ভাইরাসের সঙ্গে গোটা বিশ্ব পেরে উঠছে না। জানি না, আল্লাহর কী ইচ্ছা।

দেশ ও মানুষের সেবা করার সুযোগ দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের মানুষকে, জনগণকে ধন্যবাদ জানাই। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশের সেবা করার সুযোগ দিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর