ফরিদপুরে বৃদ্ধকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

ফরিদপুরের সদর উপজেলায় আবুল খাঁ(৮০) নামে এক বৃদ্ধকে হত্যা করে বাড়ির মালামাল লুট করেছে ডাকাত দল। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতরাতে ৩/৪ জনের মুখবাধাঁ অবস্থায় ডাকাত দল ওই বাড়ির ঘড়ের ভিতর প্রবেশ করে। এরপর আবুল খাঁ ও তার কন্যা মৌসুমিকে বেধেঁ আলমারী সহ বিভিন্ন জিনিষপত্র ভেঙ্গে লিচু ও আম বিক্রির টাকা, স্বর্নালংকারসহ দামি মালামাল নিয়ে যায়। এসময় আবুল খাঁ বাঁধা দিলে তার মুখে কাপড় দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়।

কোতয়ালী থানার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা মোঃ বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি। এখন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর