রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন সামগ্রী রাখার একটি গোডাউনে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সম্মিলিতভাবে প্রায় ২ ঘন্টার চেষ্টার পর সেই আগুন নিভাতে সক্ষম হয়। নিভানোর ফলে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগারটি রক্ষা পেয়েছে।
সোমবার (১৫ জুন) ভোর ৪টা ৫০ এর দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্ধন। তিনি জানান, রাজারবাগের ওই স্টোর রুমটি এমন জায়গায় ছিল যেখানে পাশেই অস্ত্রাগার ছিল। এছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিক। ব্যারাকে অনেক পুলিশ সদস্য ঘুমাচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির সম্ভাবনা ছিল।
তিনি আরও বলেন, এলাকাটি সংবেদনশিল হওয়ায় তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টের পর আগুন লাগার কারণ জানা যাবে।
তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করাছেন, গোডাউনের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, রাত আড়াইটায় আগুনের সুত্রপাত হলে একে একে ১১ টি ইউনিট পাঠানো হয়। এরপর এরপর ৪ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির হিসেব হয়নি। এছাড়া কোনো হতাহতও নেই।
বার্তাবাজার/এসজে