ময়মনসিংহের পাঁচ এলাকাকে রেড জোন ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট চিহ্নিত করে ময়মনসিংহের পাঁচ এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এলাকাগুলো হলো- সিটি কর্পোরেশন এলাকার আকুয়া, কাচিঝুলি, চরপাড়া ও মেডিকেল কলেজ এলাকা এবং ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন।

রেড জোন ঘোষিত এসব এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং চিহিৃত এলাকা সমূহে লাল পতাকা উত্তোলন এবং মানুষের চলাচল ও দোকানপাট সীমিত করার জন্য কড়াকড়ি আরোপের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক ময়মনসিংহ জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত ১৪ জুন তারিখ এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন।

ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত ৯৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকাতেই ৪৪৯ জন। এছাড়া ভালুকা উপজেলার মোট ১৭৪ জন রোগীর মধ্যে ১০৩ জন হবিরবাড়ী ইউনিয়নের বাসিন্দা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর