বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ৬৭ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তারা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বাজেট শুরু হওয়ার আগেও গত ১০ জুন আক্রান্ত ছিলেন ৪৩ জন। অধিবেশন শুরু হওয়ার পর আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়তই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। রোববার (১৪ জুন) ৪ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মাঝে আছেন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ওয়ারেস হোসেন, গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারি নেতা আতর আলী প্রমুখ।
এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের মেডিক্যাল শাখার ডেন্টাল সার্জন ডা. তামিম জানান, এ পর্যন্ত ৬৭ জনের মতো কর্মকর্তা-কর্মচারি আক্রান্ত রয়েছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। তারা সুস্থ আছেন, আমরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি। দুই একদিন পর পর সংসদ সচিবালয়ে করোনা টেস্ট করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে