রেড জোনে বের হলেই গুনতে হবে ২৫ হাজার টাকা জরিমানা

করোনা পরিস্থিতিতে ঘোষিত রেড জোন সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সর্বসাধারণের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন। রেড জোন ঘোষিত ওই এলাকায় ১৫ জুন ২০২০ ইং মাগরিব হতে ৪ জুলাই ২০২০ পর্যন্ত জনসাধারণকে গৃহে অবস্থান করতে বলা হয়েছে। এই নির্দেশ অমান্য করে বাহিরে বের হলে গুনতে হবে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল।

রবিবার সিঙ্গাইর উপজেলা প্রশাসন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিশেষ ঘোষণাটি দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান চিহ্নিত করে ও এলাকার জনসাধারণকে নির্দেশ দিয়ে বিশেষ ঘোষণায় যার যার প্রয়োজনীয় বাজার বা দ্রব্য ক্রয় করার অনুরোধ করেন। এছাড়াও জানানো হয়, সকল দোকান বন্ধ থাকবে। জেল ও জরিমানার ব্যাপারে চেয়ারম্যান/ মেম্বারগণ কোন প্রকার সুপারিশ করতে পারবে না, মসজিদে ওয়াক্ত নামাজ ৫ জন এবং জুম্মা নামাজে সর্বোচ্চ ১০ অংশগ্রহণ, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লোক অনুমতি ছাড়া বের হতে এবং অন্য ওয়ার্ড থেকে অনুমতি ছাড়া ৩ নং ওয়ার্ডে আসতে পারবে না। বিনা প্রয়োজনে আসলে উল্লেখিত জেল, জরিমানা হবে, বিশেষ প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
ইউনিয়নের জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ড , জয়মন্টপ পুরাতন বাসস্ট্যান্ড , দেউলি রাস্তার মোড়, ভাকুম ব্যাঙ্গা মার্কেট , পালপাড়া জামে মসজিদের সামনে , রায় দক্ষিণ বাজার , রাজঘাটা বাজার , রাম নগর বাজার , বাহাদিয়া বাজার , ছয়ানী বাজার , দুর্গাপুর এবারত ও ছবেদ আলী মার্কেট এ আইনশৃংখলা বাহিনী লক ডাউন সফল করার লক্ষ্যে অবস্থান করবেন।

কৃষিপণ্য বিক্রির দোকান (সার , বিষ, কীটনাশক) ও ফার্মেসী এবং সাংবাদিকরা আওতামুক্ত থাকবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর