শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক। ১৯৮২ সালের এই দিনে খুলনায় জন্মগ্রহণ করেন এই বামহাতি স্পিনার। আজ তার ৩৮ তম জন্মবার্ষিকী। খুলনা বিভাগীয় ক্রিকেট দলের পক্ষে ২০০১-২০০২ মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট পর্যায়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন।
জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ২০০ ম্যাচ খেলে শিকার করেন ২৭৯ উইকেট। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের অন্যতম সেরা এই স্পিনার ।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬৯ ম্যাচে ৪০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন রাজ্জাক।এর আগে প্রথম বোলার হিসেবে জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটারই প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচশ (৫৮১)উইকেট শিকারের কৃর্তিও তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ রাজ্জাককে ২০০৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটায়। ২০০৬ সালের মে মাসে আব্দুর রাজ্জাক ২০০৫ ও ২০০৬ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় টেস্টে অভিষেক হয়।
কে.এ.স/বার্তাবাজার