কুমিল্লায় একদিনে ১১১ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় নতুন করে আরও ১১১ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুমিল্লায় মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে আছেন ৩৭ জন।

রবিবার কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রবিবার কুমিল্লা নগরীতে ৩৭ জন, চৌদ্দগ্রাম উপজেলায় আট জন, লাকসামে চার জন, বুড়িচংয়ে দুই জন, আদর্শ সদরে সাত জন, চান্দিনায় ১১ জন, বরুড়ায় তিন জন, দেবিদ্বারে ছয় জন, তিতাসে দুই জন, দাউদকান্দিতে আট জন, হোমনায় ছয় জন, ব্রাহ্মণপাড়ায় এক জন, মুরাদনগরে দুই জন, নাঙ্গলকোটে তিন জন, লালমাইতে দুই জন এবং সদর দক্ষিণে নয় জন আক্রান্ত হয়েছেন।

রবিবার পর্যন্ত কুমিল্লা জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৮৪ জন, মারা গেছেন ৫২ জন।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, কুমিল্লা থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত ১২ হাজার ৪৭৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। রবিবার চৌদ্দগ্রামে ১৬ জন, দেবিদ্বারে ছয় জন ও বুড়িচংয়ে ৩৮ জনসহ ৬০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৩৮৪ জন। এ দিন চৌদ্দগ্রাম ও দেবিদ্বারে দুই জনসহ এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫২ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর