সময়মত ডাকসু নির্বাচন ও বহিরাগতমুক্ত হলের দাবি জানিয়েছেন ভিপি নূর

সময় মতো ডাকসু নির্বাচন ও ছাত্রছাত্রীদের থাকার জন্য আবাসিক হলগুলো থেকে বগিরাগত, সাবেক ছাত্রদের বের করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর।

আজ (রোববার) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক অধিবেশনে তিনি এসব দাবী জানান।

নুর বলেন, দীর্ঘ ২৮ বছর পর একবার ডাকসু নির্বাচন হয়েছে। নানা ধরণের প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার পরেও নির্বাচন হয়েছে। গত ২৩ মার্চ ডাকসুর এক বছর মেয়াদ শেষ হলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও সময় বর্ধিত করার বিধি-বিধান আছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও বলেন, চলমান করোনা পরিস্থিতিতে প্রভোস্ট কমিটির মিটিংয়ে হলগুলোকে অছাত্র-বহিরাগতমুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা খুবই ছাত্রবান্ধব একটি সিদ্ধান্ত। কিন্তু দুঃখের বিষয় হলো, এর আগেও ৩-৪ বার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি। প্রভোস্ট কমিটি বারবার সিদ্ধান্ত নিয়েও কেন তা বাস্তবায়ন করতে পারছে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর