হাদীস অনুযায়ী করোনার চিকিৎসায় সফল মদীনার গবেষকরা!

হয়নি কোনো টিকা কিংবা ওষুধ। ঠিক এমন সংকটময় মুহুর্তে সৌদি আরবের মদিনার তাইবাহ ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন, ভাইরাসটিতে আক্রান্ত ব্যাক্তির চিকিৎসায় তারা নবী মুহাম্মদ (সা.) এর বলা কালোজিরা পদ্ধতি ব্যবহার করছেন।

মার্কিন জার্নাল ‘পাবলিক হেলথ রিসার্চ’-এ গবেষকদের এই গবেষণাপত্রও ছাপা হয়েছে। জনসাধারণের জন্য উন্মুক্ত এই চিকিৎসা পদ্ধতিতে বলা হয়, দুই গ্রাম কালোজিরা, এক গ্রাম চামেলি ফুল এবং এক চা চামচ মধু এক সঙ্গে মিশিয়ে করোনা থেকে সরে ওঠা পর্যন্ত খেতে হবে। এই মিশ্রনটি খাওয়ার পর যে কোনো ফলের জুস কিংবা লেবু অথবা কমলা খাওয়ার জন্য রোগীদের পরামর্শ দেয়া হয়েছে।

কালোজিরা হলো রাসুল (সা.) এর দেখানো চিকিৎসা উপকরণ। হযরত আয়েশা সিদ্দিকা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কালোজিরা হলো সর্বরোগ থেকে পরিত্রাণ পাওয়ার ওষুধ। তবে বিষ ছাড়া। আয়েশা (রা.) জিজ্ঞেস করেছেন, বিষ কী? রাসুল (সা.) বলেছেন, মৃত্যু। (সহীহ বুখারি-৫৩৬৩)

এই গবেষণা দলের প্রধান ডা. সালাহ মোহাম্মেদ এল সায়েদ বলেন, আল্লাহর অনুগ্রহে যারা এ চিকিৎসা নিয়েছেন তারাই সেরে উঠেছেন এবং তারা এটি নিজেদের বাড়িতেই তৈরি করেছেন। এই চিকিৎসা নেয়ার পর রোগীদের সেরে উঠতে এক সপ্তাহের বেশি সময় লাগেনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর