মেহেরপুর গাংনীতে ৩০ বছর বয়সী এক দুবাই প্রবাস ফেরত যুবক করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত ওই যুবক গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা।
গতকাল রোববার বিকেল ৫ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায় কাজীপুর গ্রামের ওই যুবক গত ৬ জুন দুবাই থেকে বাড়িতে আসার পর হোমকোয়ারেন্টাইনে ছিলেন। গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে করোনা পজেটিভ বলে নিশ্চিত করা হয়। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এমএ সেলিম শাহনেওয়াজ বার্তা বাজারকে জানান, করোনা আক্রন্ত ওই যুবকের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে।
বার্তা বাজার / ডি.এস