ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া এলাকায় মধুমতি নদী ভাঙ্গন রক্ষার্থে ৫০ মিটার অস্থায়ী আপদ কালীন কাজের জন্য বালু ভর্তি জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে প্রকল্পটির কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার।
এসময় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উক্ত কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রফিক কনস্ট্রাকশন’র সত্ত্বাধিকারী রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার জানান, নদী ভাঙন রোধে ১৭৫ কেজি ওজনের মোট ১,৭৯৫টি জিও ব্যাগ ব্যবহার করা হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
বার্তা বাজার / ডি.এস