পাক সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত

বিতর্কিত কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনা সদস্যদের গুলিতে এক ভারতীয় সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত আরও ৩ জন। শনিবার (১৩ জুন) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতের দাবি, পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে।

জানা যায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পুঞ্চ জেলার শাহপুর-কেরনি সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতরাতে পাক সেনারা আচমকা ভারতের ওই সেক্টরে গুলি ও মর্টার হামলা চালায়। ভারতও পাল্টা জবাব দেয়। কিন্তু ততক্ষণে ভারতের ৪ জন আহত হয়। এদের মাঝে একজন চিকিৎসাধীন অবস্থায় মারাও যায়।

গত এক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বার পাকিস্তান পুঞ্চ আর রাজৌরি সেক্টর বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করছে ভারত। এতে করে পিরপঞ্জাল পর্বত এলাকায় লাইন অব কন্ট্রোলে (এলওসি) সাম্প্রতিক ইন্দো-পাক বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। সূত্র পাস্টপোস্ট, টাইম অর ইন্ডিয়া ও এনডিটিভি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর