কুষ্টিয়ায় নতুন ২ জনসহ ২২৪ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৮৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২টি কোভিড পজিটিভ।

আক্রান্ত ২ জন কুমারখালী উপজেলার সদকী ও শেরকান্দি এলাকার বাসিন্দা। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ২২৪ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ১৭১ জন পুরুষ ও ৫৩ জন নারী।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর