সাতক্ষীরায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরার ভবানীপুর সীমান্ত থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার ভোরে সদর উপজেলার ভবানীপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে তাকে আটক করে র‌্যাব।

আটক মাদক ব্যবসায়ীর নাম জুয়েল ইসলাম সরদার (২৩)। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে।

র‍্যাব জানায়, সদর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্ব একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় ভবানীপুর গ্রামের একটি ইটভাটার সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেক একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার দুপুরে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর