পাকুন্দিয়ায় করোনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগের মাইকিং ও মাস্ক বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাস রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং এবং মাস্ক বিতরণ করেছে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগ।

রবিবার (১৪ জুন) উপজেলা ছাত্রলীগের পক্ষে জাংগালিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মুনিয়ারীকান্দা বাজার তালতলা বাজার চরফরাদী মোড় চরটেকী মিরুকান্দী তারাকান্দি বাজারসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ছাত্রলীগ নেতা নাসির বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি তৌফিকুল হাসান (সাগর) এর সার্বিক সহযোগিতায় করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বাড়াতে আমরা নিজস্ব তত্বাবধানে জাঙ্গালিয়া ইউনিয়নে মাইকিং করে করোনা ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য, পাশাপাশি কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেসব সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছি।

তিনি আরো বলেন, ইতিপূর্বে ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি এলাকার বিভিন্ন জায়গায় জীবাণু নাশক স্প্রে করেছি, মাস্ক, সাবান বিতরণ ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সাদা রং দিয়ে দুরত্ব বজায় রাখার চিহ্ন দিয়েছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর