কলরেট ও ইন্টারনেট খরচ কমাতে তারানা হালিমের অনুরোধ

সংসদে ২০২০-২০২১ অর্থবাছরের বাজেট প্রস্তাব উত্থাপিত হয়েছে। এবারের বাজেটে মোবাইল সেবার ওপর আরও এক দফা কর আরোপ করেছে সরকার। সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে নেয়া হয়েছে ১৫ শতাংশে। যার ফলে খরচ বেড়ে যাচ্ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারেও।

তবে বাজেটের এই প্রতবনাকে বোঝা হিসাবে মনে করছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুরোধ জানিয়েছেন তিনি গ্রাহকদের ওপর ইন্টারনেটের ব্যবহার ও কলরেট বৃদ্ধির বোঝা কমানোর

গত শুক্রবার (১২ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি এই অনুরোধ জানিয়েছেন।

পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো –

‘গ্রাহকদের উপর ইন্টারনেট ব্যবহার ও কলরেট বৃদ্ধির বোঝা !!

করোনার সময় মোবাইলে কথা বলা, ভিডিও কল, on line এ কাজ করা-এখন যেমন social distancing এ পরোক্ষভাবে অত্যন্ত কার্যকর তেমনি মানসিক সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন দেশ Internet এর মাধ্যমে কাজের সঙ্গে ,স্বজনদের সঙ্গে সংযুক্ত থাকতে উৎসাহিত করছে জনগণকে। উল্লেখ্য যে, আমি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী থাকাকালীন কলরেট বৃদ্ধিসহ গ্রাহকদের উপর চাপ পরে এমন কোনো কিছুর সঙ্গে একমত হইনি। কারণ মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির জন্য voice ও data এবং ইন্টারনেট ব্যবহারে মানুষকে আরও উৎসাহিত করার পূর্বশর্ত সাশ্রয়ী মূল্য। বিশেষ করে student দের জন্য। বুঝলাম না telecom service -কে করোনাকালীন সময়ে অপরিহার্য সেবা বলা হলো। আবার ১০০ টাকা রিচার্জ করলে বাজেটে আগের ২১ টাকার বদলে এখন কেন ২৫ টাকা করা হলো (হিসাব তাই বলে)। বর্তমান মন্ত্রী জনাব মোস্তফা জব্বারের প্রতি বিষয়টি বিবেচনা করার জন্য মাননীয় অর্থ মন্ত্রী মহোদয়কে অনুরোধ করার অনুরোধ রইল।’

অ্যাডভোকেট তারানা হালিম,
সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী; সাবেক তথ্য প্রতিমন্ত্রী; সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর