টাঙ্গাইলে পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার

টাঙ্গাইলে পলিথিনে মোড়ানো অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়া পাড়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, মহাসড়কের পাশে কাঁথা, বালিশসহ পলিথনের মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ তার উদ্ধার করে দেলদুয়ার থানায় হস্তান্তর করেন।

স্থানীয়দের ধারনা করোনা সন্দেহে লোকটিকে কেউ ফেলে যেতে পারে। আবার অনেকে ধারনা করছে তাকে মেরে হয়তো রাস্তার পাশে ফেলে রেখে গেছে। তবে তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নাই বলে জানিয়েছে পুলিশ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর