সুশান্তের ফ্ল্যাটে মিলল বিষণ্নতা কাটানোর ওষুধ

বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে বাকরুদ্ধ গোটা ভারত। তরুণ এই অভিনেতার মৃত্যুর পর তার ফ্ল্যাটে পাওয়া গেছে বিষণ্নতা কাটানোর ওষুধ। মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

মুম্বাই পুলিশ জানায়, সুশান্তের মরদেহ ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের ভাবা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ফরেনসিক টেস্টের জন্যও পাঠানো হবে।এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনায় তার বাড়ির পরিচারিকা ও বন্ধুদের জবানবন্দী নিয়েছে পুলিশ। অভিনেতার কল রেকর্ডও খতিয়ে দেখা হবে।

বলিউডে সুশান্ত পদার্পণ করেন ২০১৩ সালে। মাত্র ৩৪ বছর বয়সী এ অভিনেতার ঝুলিতে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বকশী’, ‘রাবতা’, ‘কেদারনাথ’ এবং সবশেষ ‘ছিছোরে’র মতো জনপ্রিয় অনেক সিনেমা রয়েছে।

এর আগে টেলিভিশনে তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন। স্টার প্লাসে ‘কিস দেশ মেঁ হ্যায় মেরা দিল’ এবং জি টিভিতে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের জন্য দর্শকদের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন সুশান্ত।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর