মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুস্থ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ রবিবার উপজেলার কোলা ইউনিয়নের ২০টি পরিবারের মহিলাদের মাঝে উপজেলা পরিষদ থেকে বিতরণ করা হয়।
মেসার্স চোকদার ট্রেডার্সের সত্ত্বধিকারী সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজের চোকদার পাপ্পু ও উপজেলা প্রকৌশলি সোয়াইব বিন আজাদ দুস্থ ও অসহায় পড়িবারের মহিলাদের মাঝে এই সেলাই মেশিন তুলে দেন।
সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপ-সহকারী প্রকৌশলি, মো শহিদুল ইসলাম, কোলা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো রুমান শেখ, উপজেলা বিকল্প যুবধারার সভাপতি এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস