বিএনপির দলীয় সংসদ সদস্য ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আজম সুজা ইন্তেকাল করেছেন। পাবন-৩ আসন থেকে নির্বাচিত সাবেক এই সাংসদ আজ (রোববার) সকাল ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে পাবনার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানান, সাইফুল আজম সুজা ১৯৯১-৯৬ সালে পাবনা-৩ আসন থেকে (চাটমোহর-ফরিদপুর-ভাঙ্গুরা) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে পঞ্চম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সাবেক এমপি সাইফুল আজম সুজার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বার্তাবাজার/এসজে