ইরানে মৃতের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। দেশটিতে আবারো বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এপ্রিলের ১৩ তারিখের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ একশ সাতজন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা আট হাজার আটশ ৩৭ জনে পৌঁছাল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র সিমা সাদাত লারি রবিবার এই তথ্য জানিয়েছেন।
সিমা সাদাত লারি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার চারশ ৭২ জন। আগের দিন শনাক্ত হয়েছিলেন দু’হাজার চারশ ১০ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৭ হাজার চারশ ২৭ জন। আর করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৪৮ হাজার ছয়শ ৭৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে, করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। এই মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছেন চার লাখ ৩২ হাজারেরও বেশি মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় ৭৯ লাখ তিন হাজর দু’শ ৮৮ জন। আর সুস্থ হয়েছেন ৪০ লাখ ৬০ হাজার আটশ ৪৮ জন মানুষ।
সূত্র: ব্লুমবার্গ, ওয়ার্ল্ডোমিটারস।
কে.এ.স/বার্তাবাজার