এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসকদের জন্য বরাদ্দ একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় তার করোনা শনাক্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক মামুন মোরশেদ।
তিনি বলেন, পরিচালক উত্তম কুমার বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি নয়দিন ধরে অসুস্থ। তবে এখন ভালো আছেন।
হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বার্তাবাজার/এসজে