অবশেষে করোনামুক্ত হলেন কাউন্সিলর খোরশেদ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৫ দিন পর করোনামুক্ত হলেন তিনি। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

রোববার (১৪ জুন) দুপুরে নিজের ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে খোরশেদ জানান, ‘আল্লাহর রহমতে করোনামুক্ত হলাম।’

এর আগে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনাভাইরাসমুক্ত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন করতে গিয়ে ৩০ মে করোনায় আক্রান্ত হন খোরশেদ। খোরশেদ করোনায় আক্রান্ত হলেও তার টিম সক্রিয় ছিল। টিমের লোকজন করোনায় মৃতদের দাফন করেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর