বগুড়ার দুপচাঁচিয়ার পল্লীতে শনিবার দিবাগত রাতে উপজেলার চামরুল ইউনিয়নের ছোট কোলগ্রামের একটি বাড়ি থেকে ৭ফুট লম্বা একটি ও সাড়ে ৬ফুট লম্বা একটি মোট ২টি গাঁজার গাছসহ বাড়ির মালিক সবুজ প্রামানিক (৩২) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সবুজ ওই গ্রামের আক্কাছ আলী প্রামানিকের ছেলে।
থানার এসআই খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশনায় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেপ্তারকৃত সবুজের বাড়ির আঙ্গিনায় ২ টি গাঁজা গাছ উদ্ধারসহ সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত সবুজকে আজ আদালতে সোপর্দ করেছি।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুইটি গাঁজা গাছসহ সবুজ প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্তে মামলা দায়েরের পর সবুজকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস