মানব পাচারের কথা স্বীকার করেছেন কুয়েতে গ্রেফতার এমপি পাপুল

অবশেষে ‘মানব পাচারের’ কথা স্বীকার করেছেন কুয়েতে গ্রেফতারের পর রিমান্ডে থাকা লক্ষীপুর-২ আসনের আলোচিত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। তদন্ত সংস্থার কাছে প্রথমে অস্বীকার করলেও পরে ৭ অভিযোগকারীর মুখোমুখি হয়ে নিজের কিছু কিছু ‘সীমাবদ্ধতা ও ভুল স্বীকার’ করেছেন তিনি।

সপাথখানেক আগে মানব ও অর্থ পাচারের অভিযোগে এমপি পাপুলকে কুয়েতে গ্রেফতার করা হয়। কুয়েতের প্রভাবশালী জাতীয় দৈনিক ‘আরব টাইমস’-এ গতকাল বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু স্বীকার না করলেও দেশটির অপরাধ তদন্ত বিভাগ রিমাণ্ডে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে তিনি মানব পাচারের কথা স্বীকার করে নেন।

পত্রিকাটির প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের হাতে প্রয়োজনীয় প্রমাণ থাকার পরও প্রথমে এমপি পাপুল দোষ স্বীকার করেননি। তারপর তার সামনে ভুক্তভোগীদের ৭ জনকে হাজির করা হয়। তারা যখন সামনাসামনি এসে প্রতারণার শিকার হওয়ার কথা বর্ণনা করেন তখন চুপ ছিলেন পাপুল। তার সামনেই ভুক্তভোগীরা অভিযোগ আনলেও তিনি কিছু বলেননি। পরে দেশটির সিআইডির কাছে অপরাধ স্বীকার করে নেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর