শরীয়তপুরের ডামুড্যায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু (ভিডিওসহ)

শরীয়তপুর জেলার ডামুড্যায় ভবন ভাঙার সময় টিন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকেেের নাম বাবুল সরদার (৫০) তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা । তার জন্ম হিন্দুধর্মের পরে সে ধর্মান্তর হয়েছে বলে জানা যায়। তার পিতা মৃত সোন রাম চন্দের।

ডামুড্যা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ১০ টা নাগাদ পুরাতন ভবন সিনেমাহল ভাঙার জন্য মাদারীপুরের ঠিকাদার কাজটি শ্রমিক দিয়ে করাচ্ছিলেন। সেফটি ভেল্ট না পড়েই বাবুল কাজ শুরু করে দেন। অসাবধানতাবশত পুরান ভাঙা টিনে তার পা পড়ে যায়। টিন ভেঙে নিচে পরে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

ডামুড্যা থানা অফিসার্স ইনর্চাজ মেহেদী হাসান বলেন, এই ব্যাপারে জিডি হয়েছে। লাশ ময়নাতদন্ত করার জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভিডিও:

শরীয়তপুরের ডামুড্যায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যুইউটিউবে দেখতে ভিজিট করুন-https://youtu.be/AmeiTmLud7o

Gepostet von Barta Bazar am Sonntag, 14. Juni 2020

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর