ভারতের আদালতে ‘নিগ্রো’ শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা

মামলায় কোনও কালো দৈহিক গড়নের ব্যক্তিকে ‘নিগ্রো’ বলে উল্লেখ না করার নির্দেশ দিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের হাইকোর্ট। একইসাথে যেসব জায়গায় এই শব্দটি উল্লেখ আছে তাও বদলে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এই রকম বর্ণবাদী কোনও শব্দ ব্যবহার করার পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রোববার (১৪ জুন) পাঞ্জাব রাজ্য পুলিশকে অতিদ্রুত এই নির্দেশ জারি করার আদেশ দেয়া হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়।

ওইদিন আদালতে কৃষ্ণাঙ্গ সম্পর্কিত একটি মামলা ওঠে। বর্ণবাদী এই ধরনের শব্দ ব্যবহার দেশের জন্য লজ্জাজনক উল্লেখ করে পাঞ্জাব পুলিশকে এই নির্দেশ দেন বিচারপতি রাজীব নারায়ণ।

তিনি বলেন, কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ‘নিগ্রো’ বললে বর্ণবৈষম্যকে প্রশ্রয় দেওয়া হয়। কোন পুলিশ সদস্য যদি এ ধরনের বর্ণবৈষম্যমূলক বিষয়কে প্রশ্রয় দেন, তাহলে তাঁর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করতে হবে। অনেক ক্ষেত্রে এমনটাই ধারণা করে, কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের বেশির ভাগই মাদক পাচারকারী। এটা ঠিক নয়। এই ধরনের চিন্তাভাবনা খুবই বিপজ্জনক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর