বগুড়ায় দিন দুপুরে যুবককে জবাই করে হত্যা (ভিডিওসহ)

বগুড়ায় প্রকাশ্য দিনের বেলায় আবু তালেব নামের এক যুবলীগ কর্মী ও ব্যাগ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ নিয়ে গত ২৪ ঘন্টার ব্যাবধানে একই স্থানে পরপর দুইটি হত্যার ঘটনা ঘটলো।

পুলিশ জানায় পুলিশ জানায়, রোববার দুপুরে বগুড়া শহরতলী আকাশতারা এলাকার আ: সামাদের ছেলে আবু তালেব সাবগ্রাম হাট থেকে বাড়ি দিকে যাচ্ছিলো।
এসময় আকাশতারা জুট মিল এলাকায় তার নিজ বাড়ির সামনে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় । পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় । এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে । হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে ।

উল্লেখ্য, বগুড়ায় গত দুই সপ্তাহে একই কায়দায় ৪ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও শাজাহানপুরে এক নারী ধর্ষনের পর হত্যার ঘটনা ঘটে।

ভিডিও:

বগুড়ায় ২ সপ্তাহে ৫ খুন

বগুড়ায় ২ সপ্তাহে ৫ খুন দিন দুপুরে যুবলীগ কর্মীকে জবাই করে হত্যাইউটিউবে দেখতে ভিজিট করুন-https://youtu.be/oQ5njC3HSiI

Gepostet von Barta Bazar am Sonntag, 14. Juni 2020

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর