চট্টগ্রামে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন সার্ভিস

করোনা আক্রান্ত জটিল রোগীদের জরুরি চিকিৎসা সুবিধার উদ্দেশ্যে অক্সিজেনের অভাব ঘোচাতে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

রোববার (১৪ জুন) দুপুর দুইটার দিকে গণমাধ্যমকে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগের কথা জানান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম।

তিনি জানান, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে নগরবাসীর জন্য এ সেবার আয়োজন করা হচ্ছে।

পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের অভাবে করোনা আক্রান্ত অনেক জটিল রোগী চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়ে মৃত্যু বরণ করেছে। যা জানার পর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মঞ্জুর আলম মঞ্জু মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তহবিল হতে নগরবাসীর জন্য ৪১টি ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছেন।

নগরীর ৪১টি ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীরা কেবল জাতীয় পরিচয় পত্র দেখিয়ে বিনামূল্যে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর