বেনাপোল সাদিপুরে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

যশোর বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ শরিফুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আজ রোববার (১৪ জুন) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২১)।

৪৯ বিজিবি বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব “বার্তা বাজার” কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে সাদিপুর আস্তানা মোড়ে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম কে হাতেনাতে আটক করেন।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর