চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৪টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৪টি ভেন্টিলেটর দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
রোববার (১৪ জুন) দুপুর দেড়টায় চট্টগ্রাম বন্দর ভবনের বোর্ড রুমে চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের নিকট চট্টগ্রাম সমুদ্র বন্দরের করোনা ইউনিটের জন্য প্রয়োজনীয় এসব জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
বন্দর চেয়ারম্যান রুহুল আমীন বলেন, বন্দরের করোনা ইউনিটের জটিল রোগীদের চিকিৎসার্থে সাইফ পাওয়ারটেকের এমন সাহায্য সহযোগিতা বিরাট অবদান রাখবে৷ সাইফ পাওয়ারটেক ইতোপূর্বেও লকডাউনে শ্রমিকদের সুবিধার্থে শ্রমিকদের বন্দরে যাতায়াতে পরিবহন সেবা, খাদ্য সরবরাহ, স্বাস্থ্য সেবা, ত্রাণ ও প্রণোদনা দিয়ে বন্দরের কার্য্যক্রম সচল রাখতে অনেক সহযোগিতা করেছে।
এদিকে, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন বলেন, বন্দরের পণ্য উঠানামার কাজে রাতদিন পরিশ্রম করে দেশের অর্থনীতিকে যাঁরা সমৃদ্ধ রাখেন। তাঁরা হলেন বন্দরের শ্রমিক ও কর্মকর্তাগণ। তাঁদের স্বাস্থ্য সুরক্ষার খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তাই তাঁদের সেবায় আমরা যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করেছি এবং সবসময় থাকবো।
উল্লেখ্য, সাইফ পাওয়ারটে দেশের এমন ক্রান্তিকালে করোনা রোগীদের সেবায় এ পর্যন্ত ১০০ অক্সিজেন সিলিন্ডার প্রদান, ত্রাণ সামগ্রী প্রদান সহ বহুমুখী জনহিতকর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সাইফ পাওয়ারটেকের উদ্যোগে ৪টি অক্সিজেন কনসেনট্রেটর ও ভেন্টিলেটর প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোহাম্মদ জাফর আলম, সদস্য (হারবার এন্ড মেরিন) কমোডোর এম শফিউল বারী, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মমিনুর রশিদ, সচিব মোহাম্মদ ওমর ফারুক, সাইফ পাওয়ারটেকের মেজর হুমায়ুন, ক্যাপ্টেন তানভির হোসেন, সাইফুল আলম বাবু ও এম রেজাউল করিম সহ প্রমুখ।
বার্তাবাজার/এমকে