গোটা দেশ যখন করোনা নিয়ে দুশ্চিন্তায়, হঠাতই বলিউডের উপরে যেন আকাশ ভেঙে পড়ল। আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত।
রবিবার(১৪ জুন) মুম্বইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
সূত্রের খবর, বেশকিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না তিনি। জানাচ্ছেন তাঁর কাছের পরিচিতরাই। ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তাঁর জেরে আত্মহত্যা কিনা তা এখনও জানা যায়নি। কিছুদিন আগেই মিলেছিল সুশান্ত সিংয়ের প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার খবর। গত সোমবার মুম্বইয়ের মালাডের একটি বহুতল থেকে ঝাঁপ দেন দিশা সালিয়ান। যে খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কী কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত সুশান্তের ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানাচ্ছে পুলিশ।
দিশার আত্মহত্যার ৫ দিন পরই সবাইকে কাঁদিয়ে আত্মহত্যা করলেন সুশান্ত। দিশার আত্মহত্যার কারণ জানা যায়নি এখনো। দিশাকে হারানোর কষ্ট সইতে না পেরেই কী নিজেও প্রাণ দিলেন! তাদের মধ্যে কী কোনো সম্পর্ক ছিল? এমন নানা প্রশ্নই উড়তে শুরু করেছে বলিউডের বাতাসে।
বার্তাবাজার/কে.জে.পি