ইউরোপ যাওয়ার সময় প্রায় অর্ধশত অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ডুবে যায়। এঘটনায় ওই নৌকায় থাকা কমপক্ষে ১২জন নিখোঁজ হয়েছেন এবং তাদের মৃত্যুর আশংকা করা হচ্ছে।
গতকাল শনিবার(১৩ জুন) ভূমধ্যসাগরে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা-আইওএম’র মুখপাত্র সাফা মেশেলি জানান, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪৮ কিলোমিটার পশ্চিমে উপকূলীয় শহর জাভিয়ার কাছে ওই নৌকাটি ডুবে যায়।
তিনি জানান, নিখোঁজদের মধ্যে দুই শিশু রয়েছে ও চাদ, নাইজেরিয়া, মিশর ও সুদান থেকে আসা কমপক্ষে ২০জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি