করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারম্যান

এবার করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মৌলানা ফেরদৌস আহমদ জমিরী (৬৫)।

শনিবার সকাল সাড়ে ১০টায় উখিয়া কুতুপালং করোনা আইসোলেশন হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর আগের দিন তিনি গায়ে জ্বর নিয়ে উক্ত হাসপাতালে ভর্তি হন।

টেকনাফ পৌরসভার কুলাল পাড়া মরহুম মৌলভী এজাহারের পুত্র মাওলানা ফেরদৌস আহমদ জমিরী ১৯৬১সালে মৌলভী বাজার এলাকায় জন্ম গ্রহণ করেন। হ্নীলা মৌলভী বাজার জমিরিয়া মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষ করে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায় উচ্চ শিক্ষা জীবনের ইতি টানেন।

পরবর্তীতে এলাকায় ফিরে এসে ১৯৮৬ সালে হ্নীলা মৌলভী বাজার জমিরিয়া মাদ্রাসায় উপ-অধ্যক্ষ হিসেবে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি জমিরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমামতির দায়িত্ব পালন করতেন। নিজের জমিতে প্রতিষ্টিত করেছেন মৌলভী বাজার সাইট পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা। অত্যান্ত বিনয়ী ও মৃদুভাষী এই মানুষটির সমাজ সেবার প্রতি ছিলো প্রবল দূর্বলতা। তার ধারাবাহিকতায় গেলো বছর বিপুল ভোটে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়ে গোপনে সমাজ সেবা করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত।

মৃত্যুকালে তিনি- স্ত্রী, ৫কন্যা ৩ছেলে, নাত-নাতি, রাজনৈতিক শুভাকাংখী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদে আছর হ্নীলা মৌলভী বাজার জমিরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর