আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং

আত্মহত্যা করলেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। এখনও পর্যন্ত যা খবর তাতে, বান্দ্রার ফ্ল্যাটে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।

বলিউডে রাজকুমার রাওয়ের মতোই উল্কার মতো উত্থান সুশান্ত সিংহের। ছোট পর্দা থেকে লম্বা লাফ বড় পর্দায়।

বলিউডে তাঁর প্রথম ছবিই সাড়া ফেলে দিয়েছিল- কাই পো ছে। তাঁর মুক্তি পাওয়া শেষ ছবি ‘ছিছোড়ে’। বই পড়তে অসম্ভব ভালবাসতেন সুশান্ত। বলিউডেও বিগ বি থেকে শুরু করে প্রযোজক পরিচালকদের খুবই কাছের ছিলেন সুশান্ত।

তাঁর এমন মর্মান্তিক পরিণতি যেন আন্দোলিত করে দিয়েছে বলিউড তথা তামাম দেশবাসীকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর