দেশে ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের ২৭ জনই পুরুষ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। সঙ্গে সঙ্গে বাড়ছে করোনা থেকে সুস্থতার সংখ্যা। দেশে মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১৪১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮৭ হাজার ৫২০ জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ১৭১ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৯০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৮ হাজার ৭৩০ জন।

রবিবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৫০৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ এক হাজার ৪৬৫টি।

তিনি বলেন, দেশে একদিনে আরও ৩ হাজার ১৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে মারা গেছেন আরও ৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৯০৩ জন। দেশে ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের ২৭ জনই পুরুষ। বাকী পাঁচজন নারী। ১৬ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, দুজন সিলেট বিভাগের এবং একজন করে বরিশাল, রংপুর ও ময়মন‌সিংহ বিভা‌গের।

এর আগে, গতকাল শনিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৫ জনের। মারা গেছেন ৪৪ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর